শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১১:৪৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সংসদে মিজানুর রহমান আজহারীর কারাদণ্ড দাবি করলেন, নজিবুল বশর

logoনিজেস্ব প্রতিবেদকশুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০, রাত ৩:৪০ সময় 0917
সংসদে  মিজানুর রহমান আজহারীর কারাদণ্ড দাবি করলেন, নজিবুল বশর

সংসদে মিজানুর রহমান আজহারীর কারাদণ্ড দাবি করলেন, নজিবুল বশর

 মিজানুর রহমান আজহারীর কঠোর সমালোচনা করলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর।
আজহারী রাসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লামের অবমাননাকারী মন্তব্য করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আজ এই সংসদে দাঁড়িয়ে দাবি জানাই, অবিলম্বে রাসুলের অবমানাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করা হোক ।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘মিজানুর রহমান আজহারী রাসুলকে নিয়ে কটাক্ষ করে বলেছেন রাসুল নাকি নিরক্ষর। তিনি পবিত্র মাজার লাথি মেরে ভেঙে ফেলতে বলেছেন। তিনি শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিজয় দিবস পালনকে শিরক করা বলে ফতোয়া দিয়েছেন। এমন সব বক্তব্য দিয়ে আজহারী কিভাবে দেশের বাইরে চলে যায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। সেখান বসে আজহারী আবার ইসলাম নিয়ে অপপ্রচারের কাজ শুরু করেছে।’
এরপর তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা বিধানে ধর্মীয় বিভ্রান্তি নিরসনকল্পে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীসহ প্রধান বিচারপতির উপস্থিতিতে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করার দাবি জানাই।’
কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার ৭ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা প্রসঙ্গ এনে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে হবে। তা না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।জামায়াত-শিবির বসে নেই, গভীর ষড়যন্ত্র চলছে।’
এর আগে মিজানুর রহমান আজাহারী কীভাবে দেশ ছাড়ল তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
গত ১০ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে মেনন বলেন, ‘রাষ্ট্র কি অতীতের মতো আবার মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? না-হলে আজাহারী দেশ ছেড়ে যেতে পারে না। খতমে নবুয়ত নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না। হেফাজত সমর্থন প্রত্যাহারের হুমকি দিতে পারে না।’
প্রসঙ্গত, আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে আজহারীকে ‘বেন্টলি স্টাইল স্পার’ মডেলের যে গাড়িটি চালাতে দেখা যায় তার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।
সোশ্যাল মিডিয়ায় এসব ছবি পোস্ট করে আজহারী মালয়েশিয়ায় বিলাসবহুল জীবন যাপন করছেন বলে মন্তব্য করেন অনেকে। এ নিয়ে আজহারীভক্তদের সঙ্গে তার বিরোধীরা তুমুল বাকবিতণ্ডায় মেতে ওঠেন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, এ বিলাসবহুল গাড়ি আজহারীর নয় এবং তিনি মালয়েশিয়ায় গিয়ে এ গাড়ি চালাননি। ছবিগুলোও সম্প্রতি সময়ের তোলা নয়। মূলত এ গাড়িটি আজহারী চালিয়েছেন সিঙ্গাপুরে। আর গাড়ির মালিকের নাম-সাহিদুজ্জামান টরিক। তিনি একজন শিল্পপতি ও বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি।

বিষয়- আইন ও বিচার, বিশ্ব মুসলিম

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর